২০২৫-২৬ মৌসুমে লা লিগার সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারদের তালিকা: শীর্ষে কিলিয়ান এমবাপ্পে!
২০২৫-২৬ স্প্যানিশ লা লিগা মৌসুমে সবচেয়ে বেশি বেতন পাবেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনি প্রতি সপ্তাহে আদায় করবেন ৫১৮,১৩৭ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি টাকা (৮ কোটি ৪৮ লাখ টাকা)। এর মানে, প্রতিদিন তিনি আয় করছেন প্রায় ১.২ কোটি টাকা! এই তালিকায় রিয়াল মাদ্রিদের আরও চার ফুটবলার অবস্থান করছেন, আর বার্সেলোনাও পিছিয়ে নেই—তাদের চার জন শীর্ষ দশে রয়েছেন। একজন আছেন আতলেতিকো মাদ্রিদ থেকে।
চলুন, শীর্ষ ১০ বেতনভোগী লা লিগা ফুটবলারদের তালিকাটি এক নজরে দেখে নিই:
১. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) - ৫১৮,১৩৭ পাউন্ড (৮ কোটি ৪৮ লাখ টাকা)
২. ডেভিড আলাবা (রিয়াল মাদ্রিদ) - ৩৭৩,০৫৮ পাউন্ড (৬ কোটি ১০ লাখ টাকা)
৩. ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) - ৩৪৫,৩৬৯ পাউন্ড (৫ কোটি ৭৮ লাখ টাকা)
৪. ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ) - ৩৪৫,৩৬৯ পাউন্ড (৫ কোটি ৭৮ লাখ টাকা)
৫. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) - ৩৪৫,৩৬৯ পাউন্ড (৫ কোটি ৭৮ লাখ টাকা)
৬. রবার্ট লেভান্ডভস্কি (বার্সেলোনা) - ৩৪৫,৩৬৯ পাউন্ড (৫ কোটি ৭৮ লাখ টাকা)
৭. ফ্রেঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা) - ৩১৫,০২৭ পাউন্ড (৫ কোটি ১৫ লাখ টাকা)
৮. মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা) - ৩০০,০০০ পাউন্ড (৪ কোটি ৯১ লাখ টাকা)
৯. ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (রিয়াল মাদ্রিদ) - ২৭৬,৯৩৫ পাউন্ড (৪ কোটি ৫৩ লাখ টাকা)
১০. লামিন ইয়ামাল (বার্সেলোনা) - ২৭৬,৯৩৫ পাউন্ড (৪ কোটি ৫৩ লাখ টাকা)
এই তালিকা থেকে স্পষ্ট যে, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লা লিগার বৃহত্তম বেতনবিতরণকারী ক্লাব হিসেবে এগিয়ে রয়েছে।