ENG.BD

আনুশকা-বিরাটের দাম্পত্য: কঠিন সময়ে পাশে ছিলেন হরভজন সিং

 বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রায় সাত বছরের দাম্পত্য জীবন। বর্তমানে তারা তাদের দুই সন্তান ভামিকা ও অকায়ের বাবা-মা। সম্প্রতি বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আর আনুশকাকেও বেশ কিছুদিন ধরে রুপালি পর্দায় দেখা যায়নি। এই দম্পতি এখন লন্ডনে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের দাম্পত্য জীবন অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হলেও, তাদের সম্পর্কও একসময় কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। সেই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাবেক ক্রিকেটার হরভজন সিং।

২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিয়ের পরের বছর অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে এসে এই দম্পতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন স্পিনার হরভজন সিং।

বিয়ের পর আনুশকা অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেছেন। অনেকেই অপেক্ষায় ছিলেন তার অভিনীত ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমা দেখার জন্য, কিন্তু সেই সিনেমার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

অনেকের কাছে আনুশকা ও বিরাট আদর্শ দম্পতি। তবে তাদের সম্পর্কও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সাবেক ক্রিকেটার হরভজন সিং জানান, তাদের দাম্পত্যেও একসময় চিড় ধরেছিল। সেই সময়ে তিনি তাদের বোঝান, কঠিন সময়ে একে অপরের পাশে থাকতে হবে।

হরভজন সিং আনুশকা ও বিরাটের উদ্দেশে বলেছিলেন, “সম্পর্কে কঠিন সময় এলে তা সহ্য করতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে। যত বেশি একে অপরকে বুঝতে পারবে, ততই তোমাদের জন্য ভালো হবে।”