ENG.BD

বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্ব: আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা, মেসির সঙ্গে চমক লোপেজ

 আসন্ন বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। তবে সবচেয়ে বড় চমক হলো ব্রাজিলের পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজের প্রথমবারের মতো আলবিসেলেস্তে দলে ডাক পাওয়া।

আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর গায়াকিলে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নিষেধাজ্ঞার কারণে এই দুই ম্যাচে অনুপস্থিত থাকবেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন পোর্তোর অ্যালান ভারেলা।

২৪ বছর বয়সী লোপেজ এই মৌসুমে পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ৪২ ম্যাচে ১৫ গোল করে তিনি সবার নজর কেড়েছেন। তবে তার জায়গায় আগের দলে থাকা লাজিওর ফরোয়ার্ড ভ্যালেন্তিন কাস্তেলানোস এবার বাদ পড়েছেন।

দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা ভ্যালেন্তিন কারবোনি। গত বছর মারাত্মক হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও সম্প্রতি জেনোয়ার হয়ে দুর্দান্ত একটি গোল করে আবার আলোচনায় এসেছেন তিনি। এছাড়া রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস আকুনাও দলে ফিরেছেন।

প্রাথমিক দলে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বোর্নমাউথের হুলিও সোলের, ম্যানচেস্টার সিটির তরুণ প্রতিভা ক্লদিও এচেভেরি এবং জেনোয়ার ভ্যালেন্তিন কারবোনি দলে স্থান পেয়েছেন। এছাড়া রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও দলে জায়গা করে নিয়েছেন। তিনি সম্প্রতি চিলির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়েছিলেন।

আর্জেন্টিনার প্রাথমিক দল:

গোলরক্ষক:

  • এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)

  • জেরোনিমো রুলি (মার্সেই)

  • ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)

ডিফেন্ডার:

  • নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)

  • ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম)

  • লেওনার্দো বালের্দি (মার্সেই)

  • হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল)

  • নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)

  • ফাকুন্ডো মেদিনা (মার্সেই)

  • নিকোলাস টালিয়াফিকো (লিয়ঁ)

  • গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট)

  • মার্কোস আকুনা (রিভার প্লেট)

  • হুলিও সোলের (বোর্নমাউথ)

মিডফিল্ডার:

  • লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স)

  • রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি)

  • এক্সিকিয়েল পালাসিওস (লেভারকুজেন)

  • অ্যালান ভারেলা (পোর্তো)

  • আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)

  • জিওভানি লো চেলসো (রিয়াল বেতিস)

  • জিউলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)

  • থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ)

  • ক্লদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি)

  • ভ্যালেন্তিন কারবোনি (জেনোয়া)

ফরোয়ার্ড:

  • হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)

  • নিকোলাস গনজালেস (জুভেন্টাস)

  • লিওনেল মেসি (ইন্টার মায়ামি)

  • নিকোলাস পাজ

  • জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)

  • লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

  • ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিয়াল মাদ্রিদ)

  • অ্যাঞ্জেল কোরেয়া (টাইগ্রেস – মেক্সিকো)

এই দল নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্তিশালী অবস্থান আরও মজবুত করতে মাঠে নামবে।