মধ্যরাতে হাতিরঝিলে ঋতুপর্ণাদের জন্য ভিন্নমাত্রার সংবর্ধনা!
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর জন্য যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। এই গর্বিত কৃতিত্ব নিয়ে আজ দিবাগত রাতে দেশে ফিরছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও তাদের সতীর্থরা। তাদের স্বাগত জানাতে মধ্যরাতে হাতিরঝিল লেক এলাকায় আয়োজিত হচ্ছে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান, যা শুরু হবে রাত আড়াইটায়।
মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অংশ নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এই বিজয়ের পর দেশে ফিরেই তাদের জন্য অপেক্ষা করছে এক অনন্য আয়োজন। তবে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি নিয়েও বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল এম্ফিথিয়েটারে যেতে হবে ফুটবলারদের।
দেশের জন্য গর্ব বয়ে আনা এই ফুটবলারদের ক্লান্তি ছাপিয়ে সম্মানের এই মুহূর্তটি নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে!
.jpg)