ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। তানভীর ইসলামের ক্যারিয়ারের প্রথম ফাইফারের সুবাদে লঙ্কানদের মিডল অর্ডারে ধস নামিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়া তাওহিদ হৃদয় ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
তানভীরের ফাইফার ছাড়াও শামীম ও মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
