ENG.BD

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। তবে, স্পেনের আইন অনুযায়ী, তাকে কারাগারে যেতে হবে না।

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি নিজের বেতনের উপর প্রায় ১০ লাখ ইউরো (৮ লাখ ৩০ হাজার পাউন্ড) কর ফাঁকি দিয়েছেন। এই অপরাধের জন্য তাকে ৩৮৬,৩৬১.৯৩ ইউরো (৩ লাখ ৩৩ হাজার ৪৫.৯২ পাউন্ড) জরিমানাও দিতে হবে। ৬৬ বছর বয়সী আনচেলত্তি গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন। স্পেনের আইন অনুসারে, অ-সহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ড এবং পূর্বের কোনো অপরাধের রেকর্ড না থাকলে সাধারণত কারাগারে যেতে হয় না। চলতি বছরের শুরুতে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আনচেলত্তি বলেন, “আমি কখনো প্রতারণার কথা ভাবিনি।” তিনি আরও জানান, রিয়াল মাদ্রিদ তাকে ৬ মিলিয়ন ইউরো (৫.১ মিলিয়ন পাউন্ড) নেট বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল, এবং বেতনের কাঠামো তার আর্থিক উপদেষ্টাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল।